বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকরোনায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

করোনায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল (৬০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ভাই কামরুজ্জামান খান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে পহেলা এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ টাঙ্গাইল আনা হবে। তারাবির নামাজের পর জানাযা শেষে তাকে দাফন করা হবে বলে তিনি জানান।

মনিরুজ্জামান বুলবুল ১৯৯৭ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ৯০ দশকে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular