করোনা আতঙ্কে আইপিএল স্থগিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার প্রাদুর্ভাবে ওই দিন থেকে টুর্নামেন্টটি শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দেয়। করোনা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে পিছিয়ে নেয়া হয়েছে আইপিএলের ১৩তম আসর।

আইসিসি নিজেদের অফিসিয়াল টুইটার পেজে এ বিষয়ে একটি পোস্ট করে  জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, ২০২০ আইপিএল শুরুর তারিখ ২৯ মার্চ থেকে পিছিয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

আইপিএল স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সবসময় সতর্ক এবং সংবেদনশীল। জনগণের স্বাস্থ্যের ব্যাপারে তারা উদ্বিগ্ন। তাদের নিরাপদ রাখতে ভারতীয় বোর্ড সবধরণের ব্যবস্থা নেব যাতে করে আইপিএলের সঙ্গে যুক্ত সবাই নিরাপদভাবে ক্রিকেট উপভোগ করতে পারেন।’

কিন্তু কবে শুরু হবে তা এখনও নিশ্চিত করেননি তারা। নতুন সূচিই বা কি হবে সেটাও জানা যায়নি। কারণ শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ডাকা হয়েছে সব ফ্র্যাঞ্চাইজিদের।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর