শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলকরোনা তহবিলে একদিনের বেতন চাইলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক

করোনা তহবিলে একদিনের বেতন চাইলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের হত দরিদ্র মানুষের সহায়তার জন্য একদিনের বেতন প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

তিনি  নিজেসহ জেলার  সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেককে একদিনের বেতন দেওয়ার দাবি জানান।  ২৯ মার্চ রবিবার ঘোষণার পর পরই জেলা প্রশাসকসহ কালেক্টরেটেরের অধীনে সকল কর্মকর্তা-কর্মচারী অর্থ জমা শুরু করেন। পর্যায়ক্রমে জেলার সকল বিভাগ, দপ্তর এবং উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতনের এ অর্থ জমা করা হবে বলে জানান ।

প্রসঙ্গত: টাঙ্গাইল জেলার সকল কর্মকর্তা কর্মচারীরা একদিনের বেতন জমা দিলে  করোনা দুর্যোগকালীন তহবিলে প্রায় ৬০ লাখ টাকার মতো জমা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular