বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকরোনা পরিস্থিতি টাঙ্গাইল: আজ নতুন আক্রান্ত ৪৩, মৃত্যু ১

করোনা পরিস্থিতি টাঙ্গাইল: আজ নতুন আক্রান্ত ৪৩, মৃত্যু ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েই চলছে। জেলায় নতুন করে আরো ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৯১ জনে।

এদের মধ্যে টাঙ্গাইল সদরে ১২ জন, মির্জাপুরে ১০ জন, মধুপুরে ২ জন, সখীপুরে ৫ জন, ঘাটাইলে ৭ জন এবং দেলদুয়ার উপজেলায় ৭ জন রয়েছেন। অপরদিকে করোনাভাইরাসে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪২ জনের মৃত্যু হলো।

শুক্রবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পাঠানো বৃহস্পতিবারের নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত হন। আর নতুন করে ১ জনের মৃত্যু হয়। করোনায় জেলায় মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৭৪৭ জন, আর চিকিসাধীন ৭০২ জন।

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়।

জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়। মাসভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

নতুনদের মধ্যে সখীপুর উপজেলায় একজন সাংবাদিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular