নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনদিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এ উপজেলায় নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১ জন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েক দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে টেস্ট্রের জন্য পাঠানো হয়। আজ তাদের ফলাফলে পজেটিভ আসে। তাকে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।