করোনা সংকটে সরকার-গণমাধ্যম একসাথে কাজ করবে’- তথ্যমন্ত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশে করোনার কারণে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার এবং গনমাধ্যম একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে, নোয়াব, এটকো, এডিটরস গিল্ড ও সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা অবশ্যই বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। নানা ধরনের গুজব রটানো হচ্ছে।

করোনা সংকটকালীন মুহূর্তে সংবাদপত্র ও টেলিভিশনেও নানা ধরনের সংকট তৈরি হয়েছে- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক সংবাদপত্রের সার্কুলেশন কমে গেছে, কোনোটার অর্ধেকে নেমে গেছে, তার চেয়েও কমে গেছে। সংবাদপত্রের হকাররা নানা ধরনের সমস্যায় পড়েছে। সংবাদপত্রে যারা কাজ করে, অনেক কর্মচারী আছে দিনে এনে দিনে খায়, তারাও সংকটে আছে। টেলিভিশনেও একই ধরনের সংকট আছে। এই সকল সমস্যা নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে যে বিলগুলো আছে তা যেন সরকার তাড়াতাড়ি ছাড় করতে পারে সে বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।’ এসময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন , নিউজপেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ, নির্বাহী সদস্য মতিউর রহমান ও তারিক সুজাত, সম্পাদকীয় পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক নঈম নিজাম, এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সিনিয়র সহসভাপতি ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, এটকোর অন্যতম পরিচালক ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর