মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeসংবাদকাদের সিদ্দিকীর আসনে নির্বাচনী সহযোগীতা থেকে সরে দাড়ালেন আজম খান

কাদের সিদ্দিকীর আসনে নির্বাচনী সহযোগীতা থেকে সরে দাড়ালেন আজম খান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙাইল-৮ সখীপুর বাসাইল আসন নিয়ে ঐক্যফ্রন্টের কাদের সিদ্দিকী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আজম খানের মধ্যে চরম দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। আসন্ন সাধারণ নির্বাচনে টাঙাইলের আটটি আসনের মধ্যে সাতটি আসনে মনোনয়নপ্রত্যাশী ১৪ জনকে চিঠি দিয়েছিল বিএনপি। কৃষকশ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৯৯৬ সালে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এই আসনে কাদের সিদ্দিকীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু ঋণখেলাপির কারণে মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে মনোনয়ন পাওয়ার কথা ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের। স্বপ্ন বুনেছিলেন নিজ এলাকার এমপি হওয়ার। এর আগে দুইবার এই আসন থেকে বিএনপির টিকিট কেটে উল্লেখ্যযোগ্য ভোটে হেরে যান তিনি। কিন্তু অ্যাডভোকেট আহমেদ খান আজমের এমপি হওয়ার স্বপ্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও পূরণ হচ্ছে না। কারণ এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন কাদের সিদ্দিকীর মেয়ে কুড়ি সিদ্দিকী। কুড়ি সিদ্দিকীর এই আসনে প্রার্থীতার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন আজম খান। বেসরকারী একটি টিভি চ্যানেলের সাক্ষাতকারে তিনি বলেন ‘আমি সারা জীবন অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু বিনিময়ে আপনি কিছুই পেলাম না’।

তিনি নিজেকে একজন বঞ্চিত নেতা হিসেবে উল্লেখ করে এই আসনে কাদের ‍সিদ্দিকীর মেয়েকে সকল প্রকার সহযোগিতা করা থেকে নিজেকে বিরত থাকার ঘোষনা দেন। পাশাপাশি স্থানীয় বিএনপির তৃণমূল কর্মীদের নির্বাচনী কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular