বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে আগুনে পুড়ল ২০ দোকান

কালিহাতীতে আগুনে পুড়ল ২০ দোকান

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে আগুন লেগে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে এ অগ্নিকাণ্ড হয়।

আরিফুল ইসলাম শাজু নামে এক ব্যবসায়ী বলেন, আমার ওষুধের দোকানের ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে আমার।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারিভাবে সাহায্যের দাবি জানিয়েছেন বর্গা বাজারের ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই মেডিসিন, মনোহারি, কাপড় ও জুতার দোকানসহ কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular