কালিহাতী প্রতিনিধি: “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় কন্যা শিশু উদযাপন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও উপজেলা পরিষদের অর্থায়নে কন্যা শিশুদের স্বপ্ন ও সম্ভাবনার পথকে সুগম করার উদ্দেশ্যে বাইসাইকেল ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ছালেক খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার রিপন হোসেন প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।