রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কালিহাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- “দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি- টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে ভূমিকম্প বিষয়ক মহড়া, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

উপজেলা নিবার্হী অফিসার শামীম আরা নিপা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকার, উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনজুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular