বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কালিহাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি : “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” “সকলের হাত পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী গাজিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular