কালিহাতীতে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পূবালী ব্যাংক লিমিটেড’র ৪৭৬ তম শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কালিহাতী হাসপাতাল রোডে দরাজ আলী টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখাটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড’র মহাব্যবস্থাপক এবং সাধারন সেবা ও উন্নয়ন বিভাগ এবং সংস্থাপন বিভাগের বিভাগীয় প্রধান আবু হাবিব খায়রুল কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের পরিচালক মীর্জা নুরুন্নবী গণি শোভন ও পূবালী ব্যাংক লিমিটেড কালিহাতী শাখার ব্যবস্থাপক রিয়াজুল করিম।

পূবালী ব্যাংক লিমিটেড’র উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অ লের অ ল প্রধান চৌধুরী মো: শফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ময়মনসিংহ অ লের অফিসার শহীদুল ইসলাম।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর