শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কালিহাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতীতে খরিপ- ২(২০২০-২১) মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ, রাসায়নিক সার এবং স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদি শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯০০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও ২০০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular