কালিহাতীতে বাস খাদে পড়ে আহত ২০

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহণের একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে বলে জানাগেছে।

রোববার (৩০ মে) বিকাল ৫ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রান্তিক পরিবহনের ওই বাসটি কালিহাতীর দিক থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া এলাকায় পৌঁছলে হঠাৎ বাসটির সামনের একটি চাকা ব্রাস্ট হয়ে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ২০ জনের মতো আহত হয়েছে। তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।ওই দূর্ঘটণায় কোন নিহতের ঘটনা ঘটেনি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর