কালিহাতীতে লেয়ার মুরগির খামারের এক কর্মচারীকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে আখতারুল হক (৪৫) নামের এক লেয়ার মুরগির খামারের কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।

আখতারুল হক ওরফে আখতার হোসেন দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

স্থানীয়দের ধারণা, গত শুক্রবার বা শনিবার  রাতের কোনো সময় খামারে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই খামারের পিছনে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। রবিবার সকালে মরদেহ দেখতে পেয়ে খামারের মালিককে জানায়। পরে মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

মুরগির খামারের মালিক মোরশেদ আলম বলেন, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার খামারে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই কাজ করতেন। রবিবার সকালে খবর পান তার খামারের পিছনে মরদেহ পড়ে আছে। এসে দেখেন তার কর্মচারী। পরে পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে- তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর