কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নিশ্চিন্তপুর নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, বল্লা করোনেশন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উপজেলা শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে একযুগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক ইস্কান্দার মির্জা জানান, শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন ।

এ সময় পরীক্ষা পরিদর্শন করেন, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক দাস পবিত্র, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষা উপ-কমিটির আহবায়ক আনন্দ মোহন দত্ত, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আল মামুন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর