নিউজ ডেস্ক: কালিহাতী উপজেলার ভাবলা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় আবিদ হাসান আলভী (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলভী টাঙ্গাইল সদর উপজেলার দেওলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আলভীর মৃত্যু হয়। রাস্তায় মোটরসাইকেল ও মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনি পক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।