শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমানের বদলী হওয়ায় তাকে বিদায় ও নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রোমান সিদ্দিকীকে বরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ওঃ কর্মচারীবৃন্দ।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ওই বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মিরাজ আহমেদ, গাইনী বিশেষজ্ঞ ডা. নাসরিন সুলতানা রত্না, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহ আলম, শিশু বিশেষজ্ঞ ডা. জিয়াউল ইসলাম খান, ডা. শুভদ্বীপ চন্দ, নার্সিং ইনচার্জ সালমা খান, স্বাস্থ্য পরিদর্শক আ. হালিম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বজলুর রশিদ ও স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানী প্রমূখ।
বিদায় ও বরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মাসুম আল মাহমুদ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।