সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

কালিহাতীতে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে মো. রাহাত হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাগুজিপাড়া গ্রামে একটি বসতবাড়ির সামনের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাহাত বল্লা ইউনিয়নের বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে বল্লা গ্রামের স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

রাহাতের পরিবার জানায়, রাহাত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। পরে রাতে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। বুধবার সকালে রাহাতের মরদেহ কম্বলে মোড়ানো অবস্থায় পুকুরপাড়ে দেখতে পায় তার বাবা ও স্বজনরা। পরে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, রাহাতের পরিবারের দাবি, রাহাতকে তার কোনো বন্ধু গলা কেটে হত্যা করেছে।

এ ঘটনায় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, রাহাতকে কেউ হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে গিয়েছিল। এ ঘটনায় তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular