বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeঅপরাধকালিহাতীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা!

কালিহাতীতে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে আশা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে কে বা কারা হত্যা করেছে তা এখনও কিছু জানাতে পারেনি নিহতের পরিবার।
আশা ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। সে উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্ত গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ‘গেল শনিবার রাত ৯টার দিকে আশা আক্তারকে মোবাইল ফোনে দুর্বৃত্তরা ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। পরে ঘরের সামনে নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় তারা।
এ সময় আশার চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় রবিবার বিকালে আশার মা সুফিয়া বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।
কোকডহরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ঘটনা তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।’
ওসি সওগাতুল আলম বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular