রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীর ১০ নেতাকে আ’লীগ থেকে বহিস্কারের সুপারিশ

কালিহাতীর ১০ নেতাকে আ’লীগ থেকে বহিস্কারের সুপারিশ

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ১০ নেতাকে বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে উপজেলা আ’লীগ। ১৮ জুলাই বুধবার সন্ধ্যায় কালিহাতী উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক আনছার আলী বিকম স্বাক্ষরিত পত্র ২০ জুলাই শুক্রবার বহিস্কৃত ব্যক্তিদের হাতে পৌঁছায়।

যাদের বহিস্কারের জন্য সুপারিশ করা হয়েছে- কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হানিফ উদ্দিন তালুকদার, সদস্য আরিফুল ইসলাম আরিফ, পারখী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আনছার আলী, সহ-সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার (বিদ্রোহী প্রার্থী), আব্দুছ ছালাম মিয়া, সাধারণ সম্পাদক শেখ শাহজাহান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রজব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সবুর মিয়া, পারখী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মিয়া ও ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. আ. ছামাদ মিয়া।

পত্রে জানানো হয়, আগামি ২৫ জুলাই অনুষ্ঠেয় কালিহাতী উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। ফলে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে তাদেরকে বহিস্তার করার সুপারিশ করা হয়েছে।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল কাদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় প্রার্থী ও নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় উপজেলা আওয়ামী লীগ তাদেরকে বহিস্কারের জন্য জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular