বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতী উপজেলা আমিন সমিতির নির্বাচন: সভাপতি আলাউদ্দিন সস্পাদক ফিরোজ

কালিহাতী উপজেলা আমিন সমিতির নির্বাচন: সভাপতি আলাউদ্দিন সস্পাদক ফিরোজ

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা আমিন সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে আলাউদ্দিন সভাপতি এবং ফিরোজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা দিনব্যাপী নির্বাচনে অংশগ্রহণ করেন।

নির্বাচনের ফলাফল:- সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি:-শ্রী সুশান্ত, সাধারণ সম্পাদক:- ফিরোজ আলম, যুগ্ম সম্পাদক:- মানিক শিকদার,সাংগঠনিক সম্পাদক:- আনোয়ার হোসেন লিটন, কোষাধ্যক্ষ:- গোবিন্দ চন্দ্র দাস,
প্রচার সম্পাদক:- মাসুদুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক:- নূরুজ্জামান জামান,কার্যকরী সদস্য:- আসাদ ভূঁইয়া ও বিল্লাল হোসেন।

কালিহাতী উপজেলা আমিন সমিতির প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন শেষে তিনি বলেন, “দীর্ঘদিনের অভিজ্ঞতায় এবারের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরে আমি আনন্দিত।া সকল সদস্যের সহযোগিতা ও আন্তরিকতার জন্য এ নির্বাচন সফল হয়েছে।”

এছাড়া, সদ্য বিদায়ী সভাপতি তোতা জানান, “নতুন প্রজন্মকে সুযোগ দিতে আমি দায়িত্ব থেকে অবসর নিচ্ছি। আশা করি, নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে।”

নতুন নেতৃত্বের মাধ্যমে কালিহাতী উপজেলা আমিন সমিতি আগামী তিন বছরে সংগঠনের উন্নতি ও সেবামূলক কার্যক্রমে আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular