নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন করোনা ভ্যাকসিন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিড-১৯ এর প্রথম চালান ১৩৬৬ টি ভ্যাকসিন টাঙ্গাইল সিভিল সার্জন অফিস থেকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (ইএনটি) ডাঃ মিরাজ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এ এস আই হেদায়েতুল্যা তা গ্রহণ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মাসুম আল মাহমুদ এবং এমটি (ইপিআই) সুফিয়া খাতুন উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালো করোনা ভ্যাকসিন
0
144
Previous article
Next article
