Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতী কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অডিটরিয়াম কমিউনিটি সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ ঘটনায় আনুমানিক প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনটি বিড়ি সিগারেট থেকে সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালিহাতী অডিটরিয়াম কমিউনিটি সেন্টারের ইজারাদার রাজিব শেখ জানান, আগুন লাগার ঘটনায় আমার প্রায় দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর