কালিয়াকৈর থেকে, আামিনুল ইসলাম : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামনাবহ এলাকায় নদী ও কৃষি জমি থেকে মাটি চুরির মহোৎসব চলছে । স্থানীয় লোকজন দাবি করেন, প্রশাসনের নীরব ভূমিকায় মাটি ব্যবসায়ীরা দেদারসে মাটি চুরির সাহস পাচ্ছেন ।
একাধিক সূত্রে জানা যায়, ওই এলাকার মাটি ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন যাবৎ নদী ও কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে। নদীর পার কাটায় গতিপথ পরিবর্তন হচ্ছে, কৃষি জমির উর্বর মাটি যাচ্ছে ভাটায়। একসাথে এলাকার জনচলাচলের একমাত্র সড়কটিরও বেহাল দশা। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন বাধা দিলে তাদেরকেও পুলিশের ভয় দেখায় সোহেল।
বুধবার রাতে পুলিশ গিয়ে স্থানীয় লোকজনকে নিষেধ করারতো দূরের কথা উল্টো ওই অবৈধ মাটির কাজে যেন কেউ বাধা না দেন তাতে নিষেধ করেন। প্রশাসনের এহেন কর্মকান্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী নিউজ টাঙ্গাইলকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 