শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
Homeদেশের খবরকৃষি গবেষণা কাউন্সিলে চাকরি, বেতন স্কেল ৩৫,৫০০-৭১,২০০

কৃষি গবেষণা কাউন্সিলে চাকরি, বেতন স্কেল ৩৫,৫০০-৭১,২০০

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) রাজস্ব খাতভুক্ত স্থায়ী একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটির ২টি পদে ৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য/মৎস্য/কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান)

পদসংখ্যা: ০৭টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির পদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে অন্যূন ছয়টি গবেষণা প্রকাশনা। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)।

পদের নাম: সিনিয়র সায়েন্টিফিক অফিসার (প্রযুক্তি হস্তান্তর)

পদসংখ্যা: ০২টি

যোগ্যতা ও অভিজ্ঞতা: জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত (এনএআরএস) প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বা পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিনটি প্রকাশনা। শিক্ষাজীবনের সব স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৪ বছর।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।

বয়সসীমা

প্রার্থীর বয়স ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কাউন্সিলের সংস্থাপন শাখা বা কাউন্সিলের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে তিন প্রস্থ প্রোফাইল জমা দিতে হবে। প্রার্থীকে নির্দিষ্ট পদ ও বিভাগের নাম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীর নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), নতুন বিমানবন্দর সড়ক, ফার্মগেট, ঢাকা–১২১৫।

আবেদনের শেষ সময়

৪ সেপ্টেম্বর, ২০২২

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular