ভোটের আর সপ্তাহখানেক বাকি। জোর কদমে প্রার্থীরা চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। দিনের শুরু থেকেই তারা বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছে তাদের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে। দিচ্ছে উন্নয়নের কঠোর প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির ধারা অব্যাহত থাকবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। দেশের নির্বাচন কমিশনও নিচ্ছে নির্বাচন কেন্দ্রীক সর্বশেষ প্রস্তুতি।
গত কয়েক দিনের প্রচার প্রচারণার ফলে অনেক প্রার্থী ভোটারদের মনে জায়গা করে নিয়েছে। অনেকের বেড়েছে জনপ্রিয়তা। এলাকা ঘুরে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অবস্থা দেখে বোঝা যায় যে, কোন দলের কোন প্রার্থী এগিয়ে আছে এই প্রচারণায়। দেশের প্রতিটি জায়গায় আওয়ামী লীগের প্রার্থীদের জনপ্রিয়তা তুঙ্গে। ঠিক তার বিপরীত অবস্থা দেখা যাচ্ছে বিএনপিতে।
দেশের রাজনৈতিক দল বিএনপি বর্তমানে রূপান্তরিত হয়েছে বৃহৎ কোন্দলের একটি দলে। দলের ভেতর বিভিন্ন ইস্যু নিয়ে তৈরী হচ্ছে দ্বন্দ্ব, রেষারেষি। একাধিক দলের জোট নিয়ে বিএনপি এবার নির্বাচনে অংশ নিয়েছে। জামায়াত, ঐক্যফ্রন্ট , এলডিপি, জাতীয় পার্টি (জাফর), বিজেপি, কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, পিপলস পার্টি, মাইনরিটি জনতা পার্টি, খেলাফত মজলিস, এনপিপি দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি। নিজেরদের মতো করে চালাচ্ছে প্রচার-প্রচারণা। এই প্রচারণা নিয়েও নিজেদের ভেতর কোন্দলের দুর্গ তৈরী করেছে বিএনপি। জোটের প্রার্থীদের ভিড়ে বিএনপির মনোনীত প্রার্থীরা কোনঠাসা। এই বিষয় তারা সহজে মেনে নিতে পারছে না। এজন্য রাতের অন্ধকারে জোটের প্রার্থীদের ব্যানার, ফেস্টুনে অগ্নিসংযোগ ও ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও সবদিক বিবেচনায় প্রচারণার দৌঁড়ে পিছিয়ে আছে গোটা বিএনপি।
ইতোমধ্যে বিএনপির নেতাকর্মীরা বুঝতে পেরেছেন তাদের প্রচারণা চালিয়ে খুব বেশি লাভ হবে না। কারণ দেশের জনগণ তাদের প্রতি আগ্রহ দেখাচ্ছে না এবং দেশের কাণ্ডারি হিসেবে দুর্নীতিবাজ দলকে তারা চাইছে না। তাই বর্তমানে তারা অন্যপথ বেছে নেয়ার পায়তারা করছে। নীলনকশা করছে কেন্দ্র দখলের জন্য। নির্বাচনের দিন শক্তি প্রয়োগের মাধ্যমে কেন্দ্র দখলের জন্য তৃণমূল নেতাদের প্রচুর অর্থ দেয়া হয়েছে। এমনকি তাদেরকে ভারী অস্ত্র রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচনের প্রাণশক্তি হলো দেশের ভোটাররা। সেই ভোটাররাই যখন কোনো রাজনৈতিক দল থেকে মুখ ফিরিয়ে নেয় তখন নির্বাচনী প্রচারণায় তাদের অবস্থা অনেকটা ম্লান হয়ে আসে। ঠিক সে রকম পরিস্থিতিতে রয়েছে বিএনপি। এজন্য তারা ক্ষমতার লোভে বেছে নিচ্ছে অবৈধ পথ। ক্ষমতার লোভ প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে বিএনপির প্রতিটি সদস্যকে।
এজন্যই অবৈধভাবে ভোট দখলের পায়তারা করছে বিএনপি। তারা ইতোমধ্যে বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না। এজন্যই তাদের কেন্দ্র দখলের পায়তারা।
