নিজস্ব প্রতিনিধি:৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা কর্মীরা। বুধবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে সকালে বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা ব্যানারসহ খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনে সমবেত হয়। এসময় মানববন্ধনে শ্লোগানে মুখরিত হয়ে উঠে মধ্যরাতে ভোট ডাকাতির নির্বাচন ও জনগণের ভোটধিকার হরণ জনগণ মানে না।
মানববন্ধন চলাকালে টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, মধ্যরাতে ভোট ডাকাতির নির্বাচন জনগণ আর মানবে না। আমরা এর প্রতিহত করবো। অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।