বুধবার, জুন ২৪, ২০২৬
Homeআন্তর্জাতিকগত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৪, মৃত ৩

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন আক্রান্ত ৫৪, মৃত ৩

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৫৪ জন। যা নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২১৮ জন।

বুধবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য নিশ্চিত করেন।

অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট সারাদেশ থেকে ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular