নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান নৃশংসতায় শিশুসহ গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৮এপ্রিল) সকালে বিক্ষোভ মিছিল করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্ত্বরে এসে শেষ করে। পরে সেখানেই বিক্ষোভকারীরা সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী শাহীন, পৌর ছাত্রদল আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সুমন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক ছামিউল হক সুজন প্রমুখ।
