গাজীপুরের কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের ভোমরার ভিটা থেকে বুধবার এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিলরুবা (১১) স্থানীয় রইছ উদ্দিনের মেয়ে ও বিধাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানায়, দিলরুবা ঈদের নতুন পোশাক কেনার জন্য বায়না ধরেছিল। কিন্তু তার পোশাক শ্রমিক মা বেতন না পাওয়ায় তা পূরণ করতে পারেননি। সকালে দিলরুবার মা কারখানায় চলে গেলে সে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।
শ্রীপুর থানার এসআই কাসরুল হাসান শেষ খবর নিউজকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
