গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি’র) উপ-পরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশের ওই কর্মকর্তা গাছা থানায় কর্মরত। তার সংস্পর্শে আসা ছয় পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নমুনা পরীক্ষার পর সোমবার (১৩ এপ্রিল) বিকালে ওই পুলিশ কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শাহীন বলেন, পুলিশের ওই কর্মকর্তা যে বাসায় থাকেন ওই বাসার একজন করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে থাকায় ওই এসআই’র নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ওই কর্মকর্তাকে তার বাসাতেই আইসোলেশনে রাখা হয়েছে।
জিএমপি কমিশনার আনোয়ার হোসেন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআই করোনায় আক্রান্ত। আক্রান্ত ওই এসআই’র সংস্পর্শে আসা আরও ছয় পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।