গাজীপুরে হত্যার হুমকি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূ ও বরিশালের উজিরপুরে গার্মেন্টকর্মী ধর্ষণের শিকার হয়েছে।
চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে নিয়ে এসে এক নারীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছেন র্যাব-১ এর সদস্যরা। শনিবার রাত সাড়ে ১০টায় বাসন কড্ডা খোয়ারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আকবর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুখ্যপুরের জয়নাল আবেদীনের ছেলে। সে খোয়ারপাড়ায় বাসা ভাড়া থেকে গার্মেন্টে চাকরি করত।
