বুধবার, জুন ২৪, ২০২৬
Homeদেশের খবরগাজীপুরে ২ শিশুর করোনাভাইরাস শনাক্ত

গাজীপুরে ২ শিশুর করোনাভাইরাস শনাক্ত

গাজীপুর সিটি করপোরেশনের ৩৯নং ওয়ার্ডের হায়দারাবাদ শুকুনদ্দীরবাগ এলাকায় দুই শিশু করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তারা দু’জনেই গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলরের ভাতিজি।

আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহেদুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় শনাক্ত ওই দুই শিশুর বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

জানা গেছে, চারদিন আগে গাজীপুরের শুকুনদ্দীরবাগ এলাকা থেকে ৯জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। তাদের মধ্যে আজ দুই শিশুর রিপোর্ট পজিটিভ এসেছে।

এরপর স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী এসে ওই দুই শিশুর বাড়িসহ আশপাশের ৭টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মাইকিং করে সবাইকে সতর্ক করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular