মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeঅপরাধগোপনে গোসলের ভিডিও ধারণ করে ভাবীকে ধর্ষণ

গোপনে গোসলের ভিডিও ধারণ করে ভাবীকে ধর্ষণ

অনলাইন থেকে: গোপনে গোসলের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভাবীকে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে সমীরণ মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খুলনার পাইকগাছার এই ঘটনায় বৃহস্পতিবার (৪ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৩ মার্চ) পাইকগাছা থানার লতা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর আসামি সমীরণ মণ্ডলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী ডুমুরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় একটি মুরগীর ফার্মে কাজ করেন। তার বাড়িতে গোত্রীয় সম্পর্কের ভাই সমীরণ মন্ডলের যাতায়াত ছিল। এই সুযোগে ভাবীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন সমীরণ।

সুযোগ বুঝে গত বছরের ৪ মে গোপনে ভাবীর গোসলের ভিডিও ধারণ করে সমীরণ। পরে তা দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভাবীকে একাধিকার ধর্ষণ করে। পরে ভিডিও ডিলিট করার শর্তে আবারও ধর্ষণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী।

এরপর বুধবার (৩ মার্চ) রাতে পাইকগাছা থানায় নারী নির্যাতন ও দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় রাতেই আসামি সমীরণকে গ্রেফতার করে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular