রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে গলায় পানি আটকে প্রাণ হারালো শিশু

গোপালপুরে গলায় পানি আটকে প্রাণ হারালো শিশু

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে পানি খাওয়ার সময় গলায় পানি আটকে আড়াই বছরের রুশদাহ কায়সার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে গোপালপুর পৌর শহরের খাস সূতির বাসায় এ ঘটনা ঘটে। রুশদাহ উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা আবু কায়সার রাসেলের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, রুশদাহ কায়সায় বাসায় খেলতে গিয়ে টিভির নিচে পড়ে হালকা ব্যথা ও ভয় পায়। পরে তাকে পানি খাওয়ানোর সময় গলায় পানি আটকে যজয়।

পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিকেলে আছর নামাজ শেষে উপজেলা মির্জাপুর ইউনিয়নের নুঠুরচর গ্রামের বাড়ীর সামাজিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular