মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

গোপালপুরে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে এক কলেজ ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার কাগুজিআটা গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান। তিনি আরও জানান, ওই কলেজছাত্রীকে ধর্ষণের আলামত আছে।

ওই কলেজ ছাত্রী জানান, গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের পূর্বমোহনপুর ও নুটুর চর এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছালে পার্শ্ববর্তী কাগুজী আটা গ্রামের সাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে দুর্গম চরের ভিতরে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতভর তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে সকালে নদীর পাড়ে ফেলে রেখে যায়।

পরদিন আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ওই ছাত্রী।

এ ঘটনায় গোপালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান- গত সোমবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রীর মা বাদী হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular