মুহাম্মদ সাইফুল ইসলাম,
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক ককর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার তাপসী শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক সুপারভাইজার কামরুন্নাহার তন্নী, যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাইল হোসেন, সমবায় কর্মকর্তা মো.আইন উদ্দিন, উপজেলা তথ্য কর্মকর্তা তাসলিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ . সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার তিন জন নারী জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট সম্মাসনা প্রদান করেন। এরা হলেন- শিখা দে (অর্থনৈতিক), হালিমা বেগম (শিক্ষা ও চাকুরী), মরিয়ম বেগম (সফল জননী নারী)।
