শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে ৭ বারের ইউপি চেয়ারম্যান হোসেন আলী আর নেই, দাফন সম্পন্ন

গোপালপুরে ৭ বারের ইউপি চেয়ারম্যান হোসেন আলী আর নেই, দাফন সম্পন্ন

  • সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে বর্ষীয়ান রাজনীতিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ৭ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য এম হোসেন আলী আর নেই। ইন্না লিল্লাহ……..রাজিউন।

শনিবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এম হোসেন আলী ৪ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য সহকর্মী ও সহমর্মী রেখে গেছেন। তার মধ্যে তিন মেয়ে বিসিএস ক্যাডার ও এক মেয়ে সূতি ভিএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জীবদ্দশায় এম হোসেন আলী গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

রবিবার (২৬ জুন) বাদ যোহর পৌর শহরের সূতি ভিএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও বিকাল চারটায় উপজেলার বনমালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা নামাজ শেষে বিলডগা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular