নিজস্ব প্রতিনিধি: ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা এক ঘন্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত এক ঘন্টা টোল আদায় বন্ধ রাখা ও ঘন কুয়াশায় গাড়ির ধীর গতির কারণে এ যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান। যানজটের কারনে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা ।ভোগান্তিতে পড়েছে সবজি ভর্তি ট্রাকগুলো। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমান কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ পশ্চিম সংযোগ সড়কে।
সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারনে সাড়ে ৩ তিনটার দিকে এক ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য সেতুর উপরসহ দুুুই পাড়ে যানবাহন আটকা পরে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে কুয়াশা কিছুুুুটা কেটে গেলে ধীর গতিতে যানচলা শুরু হয়। তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
