বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে অবৈধ ডিস ব্যবসায়ী ‘ঝড়কা ক্যাবল ভিশন’এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঘাটাইলে অবৈধ ডিস ব্যবসায়ী ‘ঝড়কা ক্যাবল ভিশন’এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ক্যাবল ব্যবসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার ঝড়কা বাজারস্থ ‘ঝড়কা ক্যাবল ভিশন’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযানে সময় সার্বিক সহযোগিতার কাজে বিদ্যুত বিভাগের কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্স বিধিমালা না মেনে অবৈধ পন্থায় পাইরেসি করে নিজস্ব কন্ট্রোল রুম থেকে বিদেশী টিভি চ্যানেল ডাউনলিঙ্ক বিতরণ,প্রদর্শন বা সম্প্রচার করে সরকারের রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। পরবর্তীতে তারা যেনো তাদের অবৈধ ব্যবসা পরিচালনা করতে না পারে সে জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এরপরও তারা যদি পুনরায় অবৈধ পন্থায় কন্ট্রোলটি চালু করে তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
অভিযানের সময় লাইসেন্সবিহীন অবৈধ ব্যবসায়ী পরিচালনাকারী কাউকে পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular