ঘাটাইলে আগুনে পুড়ে বসতঘর ছাই

ঘাটাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সন্ধায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল গ্রামের হামিদুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক হামিদুল ইসলাম জানান, গতকাল সন্ধায় আমার মা একটি ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুনে আমার থাকার দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার নগদ দেড় লক্ষ টাকা, ৫০ মণ ধানসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নাজিম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর