ঘাটাইল প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঘাটাইলে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাবের সভাপতি আল আমিনের ২৩তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারটার দিকে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাবের আয়োজনে সভাপতির বাসায় পৃথকভাবে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, নৈশভোজের আয়োজন করা হয়।
ক্লাবের পরিচালক আব্দুর রহমান রনির পরিচালনায় বক্তব্য রাখেন,মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ,ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অত্র ক্লাবের উপদেষ্টা সাংবাদিক রেজাউল করিম খান রাজু,মো.সাদ্দাম হোসেন,মো.বাবু মিয়া,সোহানুর রহমান প্রিন্স-সিনিয়র সভাপতি,বাপ্পি,সিদ্দিক হোসেন,হামিদ মিয়া,মানিক,রতন প্রমুখ। এসময় ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।