শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে আরও একজন করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ২৮

ঘাটাইলে আরও একজন করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ২৮

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে আরও একজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। তার বাড়ী উপজেলার দিগর ইউনিয়নের কদমতলি আঠারদানা এলাকায়। বিষয়টি ঘাটাইল ডট কমকে আজ শুক্রবার (৩ জুলাই) সকালে নিশ্চিত করেছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান।

তিনি বলেন,ঘাটাইলে আরও একজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। তিনি বেসরকারি একটি কোম্পানিতে চাকুরি করেন। এ নিয়ে ঘাটাইল উপজেলায় মোট ২৮ জন করোনা পজিটিভ হলেন। এছাড়া করোনা সংক্রমণে ইতোপূর্বে ঘাটাইলে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, করোনার উপসর্গ দেখা দিলে তিনি গত ৩০ জুন ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তার নমুনা দিয়েছিলেন। আজ শুক্রবার প্রাপ্ত ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ।

জানা যায়, নতুন করে করোনা পজিটিভ হওয়া ওই ব্যক্তির নাম হৃদয় হোসাইন (২৭)।

ডাঃ সাইফুর রহমান খান আরও জানান, নতুন করে করোনা পজিটিভ হওয়া ওই ব্যক্তির বাড়ী আশেপাশে লকডাউন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঘাটাইল থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে পরামর্শ দেয়া হয়েছে।

করোনা পজিটিভ হওয়া হৃদয় হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সম্প্রতি আমি একটি চাকুরির জন্য নির্বাচিত হয়েছি। সেখানে যোগদানের জন্য গেলে তারা আমাকে করোনা পরীক্ষা করার জন্য পরামর্শ দেন। পরে আমি গত ৩০ জুন ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা দেই। আজ শুক্রবার আমাকে জানানো হয় আমি করোনা পজিটিভ।

তিনি আরও জানান, করোনা পজিটিভ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছি। আমার বর্তমানে করোনার কোন উপসর্গ নাই, শারীরিকভাবে ভালো আছি ইনশাআল্লাহ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular