ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃগতকাল রবিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেউলাবাড়ি ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করলেও অন্য সব ইউনিয়নে বড় ধরণের কোন সহিংসতা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে।
স্থানীয় প্রশাসন ও রিটানিং কর্মকর্তা কতৃক ঘোষিত ফলাফলে ৭টি ইউনিয়নের ২টিতে নৌকার প্রার্থী বাকী ৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। স্বতন্ত্র হিসাবে জয়ী সকলেই নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন।
বিজয়ী প্রার্থীরা হলেন, দেউলাবাড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী সুজাত আলী খান, আনেহলা ইউনিয়নে নৌকার প্রার্থী তালুকদার শাহজাহান।
বাকী ৫ ইউনিয়নে নৌকার বিদ্রোহী হিসাবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ঘাটাইল সদর ইউনিয়ন মিজানুর রহমান হীরা (আনারস), দেওপাড়া ইউনিয়ন রুহুল আমিন হেলপু (আনারস) ,দিগড় ইউনিয়ন ফারুক হোসেন ফনি (আনারস), লোকেরপাড়া ইউনিয়ন শহিদুল হক মিলন (আনারস),দিঘলকান্দি ইউনিয়ন রেজাউল করিম মটু (ঘোড়া)।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।