শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে করোনা আক্রান্তর নতুন রেকর্ড, পজিটিভ আরও ৮ জন

ঘাটাইলে করোনা আক্রান্তর নতুন রেকর্ড, পজিটিভ আরও ৮ জন

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা।

আজ শুক্রবার (৭ আগস্ট) প্রাপ্ত ফলাফলে রেকর্ড নতুন করে আরও আটজন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে ঘাটাইলে মোট ৮২ জন করোনা আক্রান্ত হলেন।

আজ শুক্রবার ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে গত জুলাই মাসে ঘাটাইলে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। নতুন মাস আগস্টে ১৬ জন করোনা ভাইরাস পজিটিভ হলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল বলেন, ঘাটাইলে নতুন করে আরও আটজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন।

তাদের মধ্যে ঘাটাইল থানায় কর্মরত একজন পুলিশ সদস্য রয়েছেন, ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন, ঘাটাইল পৌরসভার চান্দশি এলাকার অধিবাসী দুইজন, পৌর রতনপুর এলাকার ১৩ বছর বয়সী একজন, পৌরসভার উত্তর পাড়া এলাকার একজন নারী, ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নের কর্না এলাকার ৩৩ বছর বয়সী একজন পুরুষ এবং জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগণ্ডা এলাকার একজন পুরুষ নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, গত বুধবার (৫ আগস্ট) ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে তারা তাদের নমুনা দিলে আজকে শুক্রবার প্রাপ্ত ফলাফলে রেকর্ড আটজন করোনা পজিটিভ হয়েছেন।

এ নিয়ে ঘাটাইলে ৮২ মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এর মধ্যে গত জুলাই মাসে ৪০ জন করোনা পজিটিভ হয়েছেন এবং চলতি আগস্ট মাসে উপজেলায় ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

এদিকে ঘাটাইলে ইতোপূর্বে করোনা সংক্রমণে দুইজন মারা গেছেন এবং নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular