সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলঘাটাইলে কোচ জাতির ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইলে কোচ জাতির ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলে ঘাটাইলে কোচ জাতির ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কোচ আদিবাসী সংগঠনের আয়োজিত এ সমাবেশে ময়মনসিংহ – ৮ আসনের সাংসদ ফখরুল ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সভাপতি সন্যাসী রমেশ কুমার কোচের সভাপতিত্বে কোচ জাতির বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্দ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, ড, মো, আবুল কালাম আজাদ, মনিন্দ্র কুমার কোচ, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র কোচ, কোচ গৌরাঙ্গ ঠাকুর, লিটন সরকার সুশান্ত, গোপাল চন্দ্র কোচ,আল্পনা রাণী কোচ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular