বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে খাদ্য সহায়তা পেল ১৩০ দুস্থ পরিবার

ঘাটাইলে খাদ্য সহায়তা পেল ১৩০ দুস্থ পরিবার

ঘাটাইল প্রতিনিধিঃ করোনাকালীন সময়ে টাঙ্গাইলের ঘাটাইলে খাদ্য সহায়তা পেল ১৩০ দুস্থ পরিবার। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ২৯ এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিঞা প্রমূখ। প্রদানকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তৈল, লবন, আলু, পিয়াজ, ছোলা ও সাবান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular