সবুজ সরকার সৌরভ, ঘাটাইল: পরিত্যক্ত সাদৃশ্য গ্রেনেড বোমা। পুকুর থেকে উদ্ধার। আর এখানেই কৌতূহল। এক নজর দেখতে শতশত মানুষ ভিড় করছেন। এমনি এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের পাহাড়ী অঞ্চলের নগর গ্রামে।
আজ সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ওই গ্রামের আবুল (বিএসসি) নামে এক শিক্ষকের বাড়ির পাশের একটি পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করেন থানা পুলিশ। তবে এখনো নিশ্চিত না এটা গ্রেনেড। অনেকের ধারণা এটি গ্রেনেড (সাদৃশ্য) বস্তু।
স্থানীয়রা জানান- ‘কবির নামের এক লোক
ওই পুকুরে কোদাল দিয়ে খনন করছিল। এসময় হঠাৎ করেই কোদালের মাথায় গ্রেনেটটি উঠে আসে। এরপর আশপাশের লোকজন দেখতে ভিড় করেন। পরে পুলিশকে জানালে পরিত্যক্ত গ্রেনেডটি থানায় নিয়ে যায়।’
সাদৃশ্য গ্রেনেড বোমা উদ্ধারের বিষয়টি উপজেলার সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া সত্যতা নিশ্চিত করে জানান- ‘ধারণা করা হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এ গ্রেনেট বোমাটি পুকুরে ফেলেছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল আমীর খসরু জানান- ‘সোমবার দুপুরে উপজেলার নগর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত গ্রেনেড (সাদৃশ্য) বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে যাচাই বাচাই করে দেখবে এটা আসলে কি। নিশ্চিত না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 