ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন যৌথ ও আলাদা আলাদা কর্মসূচি পালন করে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এসব অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম,পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলালুর রহমান খান,যুগ্ন সাধারন সম্পাদক খলিল ভিপি, ছাত্রদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমূখ।
দলীয় সূত্রে জানা যায়, তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার শতাধিক স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
